০৯/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৬:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারগঞ্জে যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জে যমুনা নদীতে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৩ ঘণ্টা পর ৮ বছর বয়সী শিশু আরিফের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার দুপুরে তার মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
শিশু আরিফ মাদারগঞ্জ উপজেলার ৫নং জোড়খালী ইউনিয়নের হাট মাগুরা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুইটার দিকে শিশু আরিফ তার মামার সাথে বাড়ির পাশের মরিচ ক্ষেতে পানি দিতে যায়। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা প্রথমে আশেপাশের ভুট্টার ক্ষেতসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সেখানে কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে নদীতে তল্লাশি চালানো হয়। পরিবারের পক্ষ থেকে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পর রাতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আজ শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে নদী থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি মাদারগঞ্জের জোড়খালী ইউনিয়নের হাট মাগুরা সীমান্তবর্তী পূর্ব ধারা বর্ষা এলাকায় ঘটেছে। ভৌগোলিকভাবে এলাকাটি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার অন্তর্ভুক্ত হলেও মাদারগঞ্জ সীমান্ত সংলগ্ন হওয়ায় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতায় অংশ নেন।
উদ্ধার অভিযানের নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর আমরা দ্রুত কাজ শুরু করি এবং নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই
স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন: দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার

দেখুন: হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন