বিজ্ঞাপন

মাদারীপুরে নতুন রাস্তার উপর পুনঃনির্মাণের অভিযোগ, কোটি টাকার অপচয়ের দাবি স্থানীয়দের

মাদারীপুরে সদ্য নির্মিত একটি সড়কের ওপর আবারও পূর্ণাঙ্গ পুনঃনির্মাণ কাজ শুরু করায় সড়ক বিভাগ ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অপ্রয়োজনীয়ভাবে নতুন রাস্তার ওপর পুনরায় নির্মাণ কাজ করায় সরকারের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে।
মঙ্গলবার (১০ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায় এমন চিত্র।
মাদারীপুর সড়ক বিভাগের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২৫ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে মাদারীপুর সদর থেকে মস্তোফাপুর পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়কটি পূর্ণ নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়। জেলা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান অরিয়েন্ট টেডিং এন্ড বিল্ডার্স লিমিটেড।টেন্ডার আইডি নং ১১৭৬২৯১।
সম্প্রতি নির্মিত ওই সড়কটি এখনও ব্যবহার উপযোগী থাকলেও হঠাৎ করে পুরো রাস্তা ভেঙে পুনর্নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, রাস্তার তেমন কোনো ক্ষতি না থাকলেও কেন নতুন করে পুরো রাস্তা নির্মাণ করা হচ্ছে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
এদিকে রাস্তার পুনঃনির্মাণ কাজের কারণে এলাকার মানুষের চলাচলেও ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। প্রতিদিন পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ধুলাবালি ও খোঁড়াখুঁড়ির কারণে অনেক সময় যানজটেরও সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “নতুন রাস্তার ওপর আবার কাজ করে সরকারের টাকা নষ্ট করা হচ্ছে। এ বিষয়ে কর্তৃপক্ষের তদন্ত করা প্রয়োজন।”
স্হানীয় আলিম মাতুব্বর, সোহেল মাতুব্বর, ইমাম হাওলাদারসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, সড়ক বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠানের জোকস সাজে বাস্তবায়ন করা হয়েছে এই প্রকল্প। এতে সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যাবে।
তবে ঠিকাদার প্রতিষ্ঠানের অরিয়েন্ট টেডিং এন্ড বিল্ডার্স লিমিটেড সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করল কোন সাড়া মেলেনি।
এ বিষয়ে মাদারীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান বলেন, আপনি আমার পরে যে নাম্বারটা আছে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার উনার সাথে কথা বলেন। আমি একটু বাইরে আছি। উনি আপনাকে বিস্তারিত বলবে। তবে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং জনগণের ভোগান্তি কমাতে দ্রুত কাজ শেষ করা হোক।

বিজ্ঞাপন

পড়ুন:কালাইয়ে ‘আলী যাকের মুক্তিযুদ্ধ গ্রন্থপাঠ’কর্মসূচির যাত্রা শুরু

দেখুন:নওগাঁ নির্বাচনী জনসভায় যা বললেন জামায়াত আমির

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন