২৬/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ৪:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহত ব্যক্তির মৃত্যু, ফের উত্তেজনা

মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্বাস চৌধুরী (৪৫) রাজধানী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজ্ঞাপন

রোববার (১৮ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয় বলে জানা গেছে।


নিহত আব্বাস চৌধুরী একই গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে। এর আগে বুধবার খাতিয়াল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।পরে রবিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে আব্বাস চৌধুরীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে খাতিয়াল গ্রামে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি যে কোনো সময় পুনরায় সংঘর্ষে রূপ নিতে পারে বলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এ বিষয়ে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন- ‎পিরোজপুরে টিটিসির দুই ইন্সট্রাক্টরের বিরুদ্ধে ঘুষ–দুর্নীতির অভিযোগে মানববন্ধন

দেখুন- নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিতে যা বললেন নাসির

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন