২৬/০২/২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:০৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুলিশ বলে আত্মহত্যা

মাদারীপুরের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ।
এর আগে বুধবার মধ্যে রাতে শহরের বিসিক শিল্পী নগরী এলাকায় একটি ভাড়া বাসা এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এর মর্গে প্রেরণ করা হয়েছে।


নিহত গৃহবধূর মিম আক্তার কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মৃত নন্নু হাওলাদারের মেয়ে। আটককৃত এ কে এম আব্দুল্লাহ নোমান ওরফে রিয়াদ খান সদর উপজেলার কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,এক বছর আগে গোপনে বিয়ে করেন রিয়াদ খান ও মিম আক্তার। এর আগে মিমের আর একটি বিয়ে হয়েছিল সেই ঘরে একটি মেয়ে সন্তান রয়েছে।সকল কিছু জেনেও রিয়াদ মিমকে বিয়ে করেন। বিয়ে করার পরে মাদারীপুর বিসিক শিল্পী নগরী এলাকার একটি ভাড়া বাসায় উঠেন। কয়েক মাস যেতে না যেতেই প্রতিনিয়তই মিমের ঘরের সন্তানকে নিয়ে রিয়াদের সাথে ঝগড়া লেগেই থাকতো। সেই ধারাবাহিকতায় বুধবার রাতে স্বামী স্ত্রীর মাঝে কথার কাটাকাটি হয়। এরপর থেকেই কিভাবে মারা গেল সেই রহস্যই রয়ে গেল। তবে পুলিশ বলছে পারিবারিক কলহরে আত্মহত্যা করে মারা গিয়েছে। পরে ঘটনা স্থানে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পূরণ করেছে। তবে এ ঘটনার পরপরই স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।


নিহত মিমের চাচাতো ভাই সাব্বির আবদুল্লাহ রিফাত বলেন, আমার বোনকে রিয়াদ গোপনে বিয়ে করেছে। এবার কে না জানিয়ে। কিন্তু মিমের একটি মেয়ে রয়েছে সে মেয়ে নিয়েই রিয়াদের সাথে প্রতিনিয়ত ঝগড়া হতো এক পর্যায় মিমকে মেরে ফেলে আমরা রিয়াদের বিচার চাই।


মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ জানান,পারিবারিক কলহরে মেয়েটি আত্মহত্যা করেছে এটি আমাদের প্রাথমিক ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন