বিজ্ঞাপন

মাদারীপুরে চলন্ত বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেলেন ২৫ যাত্রী- নিহত-১

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটি আগুনে পুড়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন চালকসহ অন্তত ২৫ জন যাত্রী।এ সময় এক যাত্রী লাফ দিতে গিয়ে চাকার তলে পড়ে নিহত হয়েছেন।তবে এ ঘটনায় ঘন্টাখানেক যানজট সৃষ্টি হয়েছিল। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহন নামের একটি বাসে গোপালপুর ইউনিয়নের মেলকাই এলাকায় হঠাৎ আগুন ধরে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে যায়। এর আগেই চালকসহ যাত্রীরা বাস থেকে নিরাপদে নেমে যান।এদিকে এক যাত্রী লাফ দিতে গিয়ে চাক্কার নিচে পড়ে আগুনে পুড়ে মারা যান। তবে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।


ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশার চালক কামরুল ইসলাম বলেন, ‘পাথুরিয়া পার বাজার স্ট্যান্ড অতিক্রম করার পর বাসটির ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া বের হতে থাকে। বিষয়টি টের পেয়ে চালক দ্রুত বাসটি মহাসড়কের মেলকাই এলাকার মহাসড়কের পাশে থামান। সঙ্গে সঙ্গে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। এর পরপরই আগুন দাউ দাউ করে বাসের ভেতরে–বাইরে ছড়িয়ে পড়ে।’একজন মারা গেছে।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, ‘খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বাসটির ব্যাটারির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’আগুনে বাস পুড়ে গেছে। একজন জাতি লাভ দিতে গিয়ে নিচে পড়ে মারা গিয়েছে। একজনের আশঙ্কা জনক।


ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বাসটিতে ২৫ জনের মতো যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। তবে একজনের প্রাণহানি ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে ভস্মীভূত হয়েছে।

পড়ুন- তানভীর শুধু বিশ্বনাথের নয়, বাংলাদেশের রত্ন: এমপি লুনা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন