পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায়, ছিন্নমূল ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন দুস্থ্য কল্যাণ সংস্থা।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলাচর এলাকায় দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে পোলাও চাউল,চিনি,ডাল, সেমাই, তৈল, নগদ অর্থ বিতরণ করা হয়।বিনামূল্যে এসব সামগ্রী পেয়ে খুশি তারা।
খাদ্য সামগ্রী নিতে আসা উপকার-ভোগীরা জানান, আমাদের এই ঈদ সামগ্রী যারা দিয়েছে আল্লাহ তাদের ভালো করুক তাড়াতাড়ি প্রতিবছর আমাদের এই ভাবেই দিয়ে যেতে পারে। যাই আমরা কিনে খেতে পারতাম না তাই তারা দেশে তাদের জন্য দোয়া করি। উপকারভোগীরা এমন সহায়তা পেয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান আয়োজকরা। এমন সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগী পরিবারগুলো।
এ সময় আল আমীন বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি প্রফেসর ফারুক হোসেন বলেন, ২০১৭ সালে মানবতার সেবায় ‘দুস্থ্য কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সারা বছর দরিদ্র মানুষের কর্মসংস্থান, চিকিৎসা সহায়তা, টিউবওয়েল স্থাপন, ঘর নির্মাণ ও শিক্ষা অনুদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গঠন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মোহাম্মদ আল আমিনের উপস্থাপনায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের প্রফেসর ও দুস্থ্য কল্যাণ সংস্থার সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি এনামুল হক বাবু খালাসী,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পড়ুন- ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে যাচ্ছে


