মাদারীপুরের ডাসারে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের আটিপাড়া গ্রামের নাঈম মল্লিকের দুই শিশু ছেলে হাফিজুল (৮) ও হামজা (৫)। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
নিহতের পরিবার ও স্হায়ী সূত্রে জানা যায়, শিশু হাফিজুল ও হামজা সন্ধ্যায় পরে একসাথে মিলে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে যায়। এ সময় ছোট ভাই হামজা পা পিচলে হঠাৎ পুকুরে ডুবে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে বড় ভাই হাফিজুলও পানিতে ডুবে যায়। দুই ভাইকে কোথাও না পেয়ে বাড়ির লোকজন খোজাখুজি করে পুকুরে ভাসান্ত অবস্থায় দেখতে পান।পরে তাদের দুজনের মৃত্যু অবস্থায় উদ্ধার করেন স্বজনরা।
নিহতদের প্রতিবেশী জামাল হোসেন জানান, খেলতে গিয়ে পানিতে ডু*বে দুই ভাই মা*রা গেছে। এত কষ্ট তাদের বাবা-মা কি ভাবে সইবে।
নিহতের বাবা নাঈম মল্লিক বলেন,আমি কাজের থেকে এসে দেখি আমার সন্তানরা আর নেই। আমাকে আর বাবা বলার মত কেউ রইল না। আমি কোথা থেকে এলে আমাকে জড়িয়ে ধরে বলে আব্বা কি আনছো। আমি যত কষ্ট পাই না কেন ওদের মুখ দেখলে আমি সকল কষ্ট ভুলে যাই। এখন কিভাবে বাঁচব ওদের এছাড়া। আপনারা আমার ছেলেদের আইনে দেন।
ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

