বিজ্ঞাপন

মাদারীপুরে পৃথক ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু

মাদারীপুরে পৃথক ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে শহরজুড়ে চাঞ্চল্য ও পরিবারের মাঝে চলছে শোকের মাধ্যমে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর দুপুর পর্যন্ত মাদারীপুর সদরসহ বিভিন্ন উপজেলার এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এদিকে পৌর শহরে নিখোঁজের একদিন পর জেলা খাদ্য অফিসের পুকুর থেকে সকাল সাড়ে ৯টার দিকে  রাজিন ইয়াসার সামি (২২) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে,পৌর শহরের বাসা থেকে  সোমবার দুপুরে বের হওয়ার পরে তাকে  আর না দেখে পরিবারের লোকজনরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে খোঁজ না পেয়ে। এ ঘটনায় পরিবারের সদস্যরা মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।মঙ্গলবার সকালে জেলা খাদ্য অফিসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদারীপুরে কালকিনিতে ঈদে নানা বাড়িতে বেড়াতে এসে সকালে পানিতে ডুবে তিন বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো— গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকার কাওসার হাওলাদারের ছেলে রমজান এবং একই উপজেলার গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মদ। তারা সম্পর্কে মামাতো ও ফুফাতো ভাই।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে পূর্ব ডুমুরিয়া এলাকার নানা দুখাই হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে দুই শিশু। মঙ্গলবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

এছাড়াও মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মেয়ে জামাই বাড়িতে জমিজমা বিরোধের সালিশে যাওয়ায় জাকির শেখ (৪৫) নামে এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।আর এ ঘটনাটি ঘটেছে উপজেলার আমগ্রাম এলাকায়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কাবিরা বানী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পরিসংখ্যানবিদ বেলাল রিজভী জানান, মাদারীপুরে আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় প্রতিনিয়ত ঘটছে বড় ধরনের ঘটনা। এছাড়াও পরিবারের অসচেতনায় কারণও মৃত্যু পর্যন্ত ঘটনা। অতি জরুরী আইন-শৃঙ্খলার বাহিনীর তৎপরতা হওয়া উচিত তাহলেই এ ধরনের দুর্ঘটনা থেকে বাচা সম্ভব।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আমিনুল ইসলাম শেখ বলেন, এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি আমরা শুনেছি। স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনা এখনো পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত সামি বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পড়ুন: রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় নতুন ব্যবস্থা: ৩ ক্যাটাগরিতে বরাদ্দ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন