১১/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৯

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী শিশুসহ নয়জন আহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর ) বিকেলের বিভিন্ন সময় মহিষেরচর নতুন বিসিক ও পশ্চিম মাইজপাড়া এবং মিঠাপুর এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

আহতরা হলেন, শরিয়তপুর ভাসানচর ইউনিয়নের দাতপুর গ্রামের আবদুল রহমান মোল্লার ছেলে ইমান মোল্লা(২৫),নেসার মোল্লার ছেলে সিয়াম(১৫),জাকিয়া বেগম,ছিলারচরের আবুল ঢালীর ছেলে কাওসর (২০),রঘুরামপুরের আলী সরদারের ছেলে সাকিব সরদার (১৮),পশ্চিম মাইজপাড়ার আবদুল গনি সরদারের ছেলে হাদিস(২২),রাকিবুল (২৫),আরমান,হাবুল ঢালী।

জানা গেছে ছিলারচর থেকে মোটরসাইকেল যোগে মাদারীপুরের দিকে আসতেছিলেন কিছু কিছু কিশোর নতুন বেসিক এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে উভয় বাহনের থাকা পাচঁজন আহত হন।

আহতরা সবাই মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় রয়েছে। দিনের অপরদিকে, ডাসার উপজেলা থেকে ইজিবাইকে পশ্চিম মাইজপাড়া গ্রামের দিকে আসতেছিল কিছু লোক মাইসপাড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলে দুইজন আহত হন। আর এদিকে মিঠাপুর এলাকায় ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন আহন হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
 
মাদারীপুর পুলিশ ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় আমরা চালক মিজানসহ গাড়ি আটক করেছি।

মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন