১১/০২/২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে প্রবাসীর তালাবদ্ধ ঘরে মাদকসেবীদের আস্তানা

মাদারীপুর সদর উপজেলার উত্তর কাউয়া কুঁড়ি গ্রামে ইতালি প্রবাসী এক ব্যক্তির তালাবদ্ধ ঘরকে ঘিরে চলছে মাদকসেবীদের আড্ডা। স্থানীয়দের অভিযোগ, দিন-রাত নির্বিচারে ওই ঘরে বসে মাদক সেবন করছে একদল যুবক। চিহ্নিত এই মাদকসেবীরা প্রতিনিয়ত মাদক সেবন করলেও কেউ ভয়ে মুখ করার সাহস পায় না।

জানা গেছে, গ্রামের মৃত খলিল মাতুব্বরের ছেলে ইতালি প্রবাসী কালাম মাতুব্বর দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। তার পুরোনো টিনের ঘরটি বহু বছর ধরে তালাবদ্ধ ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই সুযোগে এলাকার কিছু মাদকসেবী ওই ঘরে প্রবেশ করে মাদক সেবন করছে।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন মাতুব্বর জানান, “বাড়ির মালিক প্রবাসে থাকায় ঘরটি এখন পরিত্যক্ত। আর সেই ঘরেই প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসছে। দিনে-রাতে এখানে মাদকবিরা প্যাথডি নিয়ে থাকে। ঘরের ভেতরে হাজার হাজার ইনজেকশনের সিরিঞ্জ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।”

এলাকাবাসীর দাবি, প্রশাসনের তদারকি না থাকায় সাহস পেয়ে প্রতিনিয়ত সেখানে মাদকসেবনের আড্ডা বসছে।
তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে প্রবাসীর সম্পত্তি দখল বা অপব্যবহারের শিকার না হয় এবং এলাকাটি মাদকমুক্ত রাখা যায়।

মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরার অপরাধে মাদারীপুরের ৭ জেলেকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন