মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে অর্ধশত বোমা বিস্ফোরণ ঘটিয়ে রেষ্টুরেন্টে, দোকানপাট,বাড়িঘরসহ পরিবহন বাসে’র কাউন্টারে হামলার অভিযোগ সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষ হাবিব হাওলাদার,আব্দুল হক সরদারের বিচার দাবি করেন ভুক্তভোগী ।
শুক্রবার সকালে সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে এরপর বিকেলে হামলায় ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী সামচু সরদারের স্ত্রী পপি আক্তার সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পপি আক্তার বলেন,মোস্তাফাপুর বাসস্ট্যান্ড এলাকার আমার স্বামী সামসু সরদার ও হাবিব হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সকালে হাবিব হাওলাদার,আব্দুল হক সরদারের নির্দেশে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের দোকানপাট,রেষ্টুরেন্টে,পরিবহন বাস কাউন্টারসহ বাড়ির ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা সুষ্ঠ তদন্তর মাধ্যমে সঠিক বিচার চাই।
এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত হাবিব হাওলাদারের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : মাদারীপুরে ব্যতিক্রমী ঘটনা: মাদারীপুরে বিয়ের দাবীতে মেয়ের বাড়িতে ছেলের অনশন


