১১/০২/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট বক্স ও পেপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার ও সরঞ্জাম পৌঁছানো শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কার্যালয় থেকে ভোটকেন্দ্রগুলোতে পৌঁছে যাবে ব্যালট পেপার-বক্সসহ ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম।

বিজ্ঞাপন


এদিকে জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হতে বাকি এখন ‍একদিন । রাত পোহালেই শুরু হবে ভোট। ভোটগ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন। মাদারীপুর তিনটি আসনের কেন্দ্রেগুলোতে পাঠানো হয় নির্বাচনি সরঞ্জাম। এসব সরঞ্জামের নিরাপত্তায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


প্রশাসকের তথ্য মতে জানা যায় এবারের নির্বার্চনে ভোটাররা দু’টি ব্যালট পেপারে ভোট দেবেন। একটি সাদা ব্যালট, এটি হবে সংসদ সদস্য নির্বাচনের ব্যালট। আর গোলাপি ব্যালট হবে গণভোটের।

ভোট কেন্দ্রে পাঠানো হয় প্রার্থীদের মনোনয়নপত্র, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টারসহ বিভিন্ন ধরনের ফরমসহ প্রায় ২০ রকমের সরঞ্জাম।  প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে পুলিশ, আনসার একটি করে টিম পরিবহনসহ কেন্দ্রগুলোতে এসব সরঞ্জাম নিয়ে যান। তারা ভোটকেন্দ্র প্রস্তুত করে সেখানেই রাতে অবস্থান করবেন।


মাদারীপুর তিনটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯ ৫হাজার ৩০৮ এবং নারী ভোটার ৫লাখ ৫৪ হাজার ৭জন। এছাড়া এবার তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১২ জন।ভোটের নিরাপত্তা রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশ, র‍্যাব, আনসার-ভিডিপি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, নির্বাচনী সরঞ্জাম প্রতিটা কেন্দ্রে বিতরণ করা হয়েছে। যদি কোন কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখা হয়েছে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আশা করা যায় কোন বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। এদিকে সেনাবাহিনী,  আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৭ হাজার  সদস্য মোতায়েন করা হয়েছে।

পড়ুন- সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭ হাজার, জমা পড়েনি ২০ হাজার

দেখুন- বগুড়ায় বিএনপি-জামায়াত সং/ঘ/র্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন