বিজ্ঞাপন

মাদারীপুরে ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুরে ইলেকট্রনিক ব্যবসায়ীদের নিয়ে সোমবার মাদারীপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের  পরিচালক শাকিল আলম চাকলাদার।

এমইপি মাদারীপুর জেলার পরিবেশক গোলাম নবীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত এমইপি গ্রুপের সহকারী পরিচালক জেমস টুটুল, চীফ সেলস অফিসার এস এম হাবিবুর রহমান, সিনিয়র এজিএম নিজামুল ইসলাম, এজিএম শাকিল রহমান, হেড অব অপারেশন রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার মো. আমানত হোসাইন।

সম্মেলনে জেলার তিন শতাধিক ইলেকট্রনিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এসময় কোম্পানির শ্রেষ্ঠ বিক্রেতা, শ্রেষ্ঠ পন্য ডিসপ্লেকারীসহ র্যাফেল ড্র এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে মাছ চুরির অভিযোগে চোখ উপড়ে ফেলে পাশবিক নির্যাতন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন