বিজ্ঞাপন

মাদারীপুরে যুবদল নেতার উদ্যোগে সহস্রাধিক অসহায়ের মাঝে ঈদবস্ত্র বিতরণ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাদারীপুর সদর উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ব্যাপক পরিসরে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর সদর যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ মার্চ) দুপুরে দিকে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় এক হাজারেরও বেশি অসহায় মানুষের হাতে শাড়ি, কাপড় ও লুঙ্গি তুলে দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ও সন্তুষ্টি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। নাহিদুজ্জামান খান নাহিদ দীর্ঘদিন ধরে আমার নির্দেশনায় অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন—এজন্য তাকে সাধুবাদ জানাই। সবাইকে ঈদ মোবারক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধি করে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটায়।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকা আয়োজক নাহিদুজ্জামান খান নাহিদ বলেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

স্থানীয়দের মতে, এ আয়োজন শুধুমাত্র বস্ত্র বিতরণ নয়, বরং এটি মানুষের মাঝে ভালোবাসা, ঐক্য ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ঈদের আগে এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।


পড়ুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা মালয়েশিয়ার

দেখুন- সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাঙ্গাবালীতে ঈদ উদযাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন