১১/০২/২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির জনসভা ও র‍্যালি

জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানাতে মাদারীপুরে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কালিকাপুর ইউনিয়নের বাংলাবাজার মাঠ প্রাঙ্গণে এ জনসভার আয়োজন করা হয়।

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশক্রমে সারাদেশে (২০ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর) পর্যন্ত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে ধারাবাহিকভাবে জনসভা ও র‍্যালির আয়োজন চলছে।

এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর -২ আসনের এমপি প্রার্থী ও জেলা জাকের পার্টির সভাপতি মোঃ আসাদুজ্জামান আকন। জাকের পার্টি ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ডাক্তার হাবিবুর রহমান পলাশ ফরিদপুর সাংগঠনিক বিভাগ,জাকের পার্টির সদর উপজেলা সভাপতি লুৎফর রহমান মিন্টু শিকদার, জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি সুজন শিকদারসহ জাকের পার্টির অঙ্গসংগঠনের নেতাকর্মী নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অস্থিরতা, বিভাজন ও সহিংসতা জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। শান্তি ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই ইসলামের শিক্ষা, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ ও এহসানের আলোকে সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তারা আরও বলেন, জাকের পার্টি সবসময় জনগণের পাশে থেকে সত্য, ন্যায় ও মানবতার রাজনীতি করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে শান্তি, সহনশীলতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।

জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ বজায় রাখা এবং জনগণকে ইসলাম, ঈমান ও এহসানের আলোকে ঐক্যবদ্ধ করা।

বিজ্ঞাপন

পড়ুন: মাদারীপুরে ২০০ কেজি গাজাসহ মাদক কারবারি গ্রেফতার-২

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন