১১/০২/২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে কাজী আবুল বাশারকে জামায়াতে ইসলামীর মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন

মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে ড.কাজী আবুল বাসারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ। শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনগণের ব্যানারে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আমাদের মাদারীপুরের কৃতি সন্তান ড. কাজী আবুল বাসার একজন সৎ মানুষ। আপনারা জানেন কাজী আবুল বাসার দীর্ঘ দিন মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে সাহসিকতার এবং সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এরপর ফ্যাসিস্ট হাসিনার জুলুমের শিকার হয়ে বারবার কারাবরণ করতে করতে যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত হয় তখন তিনি নিজ জন্মস্থান ত্যাগ করে ঢাকায় স্থানান্তরিত হন। আমরা বলতে চাই বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল সেই ত্যাগী নেতাদের যেন মূল্যায়ন করা হয়। এজন্যই আমরা চাই মাদারীপুর ৩ আসনে জামায়েত ইসলামীর পক্ষ থেকে কাজী আবুল বাসারকে যেন নমিনেশন দেওয়া হয়। জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের আজকের সংবাদ সম্মেলন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মিন্টু কাজী,২ নং ওয়ার্ড মেম্বার আব্দুল হক সরদর,৪ নং ওয়ার্ড মেম্বার হাবিব হাওলাদার, ৭ নং ওয়ার্ড মেম্বার ইয়াকুব মুন্সী,৫ নং ওয়ার্ড মেম্বার সাহাবদ্দিন সরদার,৬ নং ওয়ার্ড মেম্বার মাসুদ খান,৮ নং ওয়ার্ড সাগর বেপারী ও মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডর মহিলা মেম্বার লাকি আক্তার,৩,৪ ও ৫ নং ওয়ার্ডের মহিলা মেম্বার হাসিয়া বেগম,৭,৮,৯ নং ওয়ার্ডের ছনিয়া আক্তার,সাধারণ জনগণের পক্ষে শাখাওয়াত হোসেন মিন্টুসহ অনেকে।

দেখুন- চট্টগ্রামে নির্বাচনী প্রচারে গু/লি: মামলা দায়ের, গ্রেপ্তার ৬ |

পড়ুন- ‘জামায়াতের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি বিএনপি’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন