মাদারীপুরে আওয়ামী লীগের লকডাউনে পরিবহন যাতায়াত বন্ধ রেখেন বাস মালিকেরা এমনটাই দাবি শ্রমিকদের। ।এ সময় চরম দুর্ভোগে পড়েছেন শ্রমিক ও দূরপাল্লার যাত্রীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে মাদারীপুরে জনমনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় বৃহস্পতিবার (১৩ নভেম্বর)সকালে থেকেই সড়কে সাধারণ মানুষের পদচারণা কিছুটা কম।গণপরিবহন চলছে সীমিত পর্যায়ে। বেশিরভাগ বাসেই যাত্রী সংখ্যা হাতেগোনা। আর ব্যক্তিগত গাড়িও খুব একটা দেখা যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও উপস্থিতির হার কম।
এদিকে মাদারীপুরের বাস টার্মিনারে সরেজমিনে গিয়ে দেখা যায়,ভোর থেকে কোনো বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে অনেকে ফিরে গেছেন, অনেকে আবার বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে দ্রুত সংকট নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালক-শ্রমিকরা।
কর্মসূচির অংশ হিসেবে, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাদারীপুরের বিভিন্ন মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেন। এর ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শিবচর থানা পুলিশের টের পেয়ে সড়কে অবরোধকারীরা পালিয়ে যায়।
সরিয়ে দেয়। তবে আতঙ্কের ভয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিকেরা।
এদিকে যাত্রী ও শ্রমিকরা জানান, এভাবে বাস বন্ধ রাখলে আমাদের আমাদের সংসার কিভাবে চলবে অপরদিকে যাত্রীরা বলেন দূরপাল্লার বাস বন্ধ থাকলে আমরা কিভাবে ঢাকা ফরিদপুর যাব।
ব্যাপারে মাদারীপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন সান্টু বলেন,আমরা কোন দূরপাল্লার বাস বন্ধ রাখেনি। এটি একটি লীগের চক্রান্ত তারাই এটা গেম খেলে এই দূরপাল্লার বাসগুলো বন্ধ রেখেছে।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।কোন ধরনের নাশকতা সৃষ্টি নয় সে ব্যাপারে প্রশাসন কঠোরভাবে নজরদারিতে রয়েছে।
পড়ুন- সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল বিজিবি
দেখুন- স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন: তাসনিম জারা |


