মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার দক্ষিন বাশঁকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মাওলানা আব্দুর রহমান শিবচর উপজেলার দক্ষিন বাশঁকান্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি একই এলাকার পঞ্চগ্রামের একটি মসজিদে ইমমামতি করতেন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায় , মাওলানা আবদুর রহমান প্রতিদিনের মতো সোমবার ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজে ইমামতি করার জন্য মসজিদের উদ্দশ্যে রওনা হয়। বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে আসলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে আব্দুর রহমান মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে এলাকাাবাসী তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান,মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক মসজিদের ইমাম মারা গেছে বিষয়টি আমরা শুনতে পেয়েছি।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৬
দেখুন: মাদারীপুর সদরে চাচা-ভাতিজার লড়াই |
ইম/


