০১/০৩/২০২৬, ১৬:৫৫ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৬:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে মাদারীপুর শহরের মুক্ত মঞ্চ থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানা সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, জেলা জামাতের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন,জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুমবিল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পলাশ খান, সোবহান মজুমদার, ছাত্র দল নেতা ইকবাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন প্রার্থীকে লক্ষ্য করে হামলা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা। তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন- ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় মুন্সীগঞ্জে মশাল মিছিল

দেখুন- হাদিকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস, ‘ভুয়া ভুয়া’ স্লোগান |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন