মাদারীপুরের ডিসি বিজ্র এলাকায় সাতক্ষীরার একটি শাখা থেকে আনা মিষ্টি খেয়ে অন্তত ১৫ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নষ্ট ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ মিষ্টি বিক্রির কারণেই এই অসুস্থতার ঘটনা ঘটেছে। ঘটনাটি শুক্রবার দুপুরে ঘটলেও শনিবার বিকেলে শহরে ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগীরা জানান, মাদারীপুর শহরের ডিসি বিজ্র এলাকার একটি মিষ্টির দোকানে বসে কয়েকজন একসঙ্গে মিষ্টি খায়। মিষ্টি খাওয়ার কিছু সময় পর একে একে তাদের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। আক্রান্তরা পেটব্যথা, বমি, মাথা ঘোরা ও দুর্বলতায় ভুগতে থাকেন। পরিস্থিতি খারাপ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। ঘটনার পর মিষ্টির দোকানদার সনজিতের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি মিষ্টি নষ্ট থাকার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেন।
দোকানদার জানান, আমি কোডের মোড় শাখা থেকে মিষ্টি এনে এখানে বিক্রি করি। মিষ্টি নষ্ট হয়ে গেছে এটা আমি বুঝতে পারিনি। পরে ভুক্তভোগীরা পুরান কোর্টের মোড় শাখায় গিয়ে বিষয়টি জানালে সেখানে দায় স্বীকার না করে উল্টো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, সংশ্লিষ্ট শাখার লোকজন ঘটনার দায় এড়াতে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টাও করেছেন।
ঘটনায় ভুক্তভোগী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, ‘নষ্ট মিষ্টি বিক্রি করে সাধারণ মানুষের জীবন নিয়ে ভয়ংকর খেলাধুলা করা হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’
আরেক ভুক্তভোগী মিলন মুন্সি বলেন, ‘আমরা ভালো দোকান ভেবেই মিষ্টি খেয়েছিলাম। কিন্তু নষ্ট মিষ্টি খেয়ে এখন অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসা নিতে হয়েছে। এর দায় কে নেবে?’ আরেক ভুক্তভোগী দিদার বলেন, ‘এই ঘটনায় আমরা সবাই আতঙ্কিত। প্রশাসনের নজরদারি না থাকলে এ ধরনের নষ্ট খাবার বিক্রি আরও বাড়বে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
বিষয়ে জানতে গেলে উল্টো মামলার ভয় দেখিয়ে দোকানদারি বলে,আমাদের কিছু করতে পারলে করেন। এরকম অনেক লোক দেখেছি আসে যায় আমাদের কেউ কিছু করতে পারবে না।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। সচেতন মহল মনে করছেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি না থাকায় এমন ঘটনা ঘটছে। তারা দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সংশ্লিষ্ট দোকান ও সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পড়ুন- নরসিংদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শীতবস্ত্র বিতরণ


