আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর জেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে মাঠে মোতায়েন থাকবেন ৭ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,মাদারীপুরের তিনটি সংসদনীয় নির্বাচনী আসনের ৩৮১ টি ভোট কেন্দ্রের মধ্যে ২২২টি কেন্দ্রই রয়েছে ঝুঁকিতে। এদিকে এই ঝুঁকি এড়াতে বাড়তি নিরাপত্তার জন্য ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন পুলিশের ১ হাজার ৬০০ জন সদস্য। এছাড়া র্যাবের ৪৪ জন, বিজিবির ১০০ জন এবং সেনাবাহিনীর ৬৭০ জন সদস্য মোতায়েন থাকবেন।এছাড়াও নির্বাচনী দায়িত্বে থাকছেন আনসার বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। জেলায় মোট ৫ হাজার ৫২ জন আনসার সদস্যরা কেন্দ্রভিত্তিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বাড়তি নজরদারি। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক টহলে থাকবে। যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমাদের মূল টার্গেট সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ। অতিগুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ সব কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনী।
আশা করা যায় এখন আর শঙ্কা থাকবে না। আর প্রিসাইডিং অফিসার ও কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বডি অন ক্যামেরা বসানো হচ্ছে।তিনি বলেন, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।
পড়ুন:ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা
দেখুন:তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃ-ত্যু, ২৫ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা |
ইম/


