বিজ্ঞাপন

মাদারীপুরের স্বামী তালাক না দেওয়ায় গৃহবধূর বাবার বাড়িতে হামলা-ভাংচুর

মাদারীপুরের রাজৈরে স্বামী তালাক না দেওয়ায় বাজি ফোটানোকে কেন্দ্র করে গৃহবধূর বাবার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার দুইদিন পার হলেও মামলা নেয়নি পুলিশ।
গত রবিবার রাতে রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে রাজৈর থানায় লিখত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূর ভাই নূর মোহাম্মদ লাবিন শেখ।

বিজ্ঞাপন

পুলিশ, ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে প্রেমের সূত্র ধরে বাসাবাড়ি এলাকার সালাম শেখের মেয়ে নাসরিন আক্তারকে বিয়ে করেন প্রতিবেশী শামচু শেখের ছেলে তামিম শেখ। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে মেয়ের পরিবার মেনে নেয়। তবে বিবাহ বিচ্ছেদ ঘটনানোর চেষ্টা চালায় ছেলের পরিবার। বিয়ের এক বছর পর নাসরিন ও তামিমের সংসার আলোকিত করে এক পুত্র সন্তানের জন্ম হয়। পরে শালিস বৈঠকের মাধ্যমে নাতিসহ পুত্রবধূকে বাড়িতে তুলে নেয় তামিমের পরিবার। এরপর তামিম ইতালি চলে গেলে নাসরিনের ওপর শুরু হয় শ্বশুর বাড়ির নির্যাতন। সহ্য করতে না পেরে বাবার বাড়িতে বসবাস করে আসছেন নাসরিন। গত রবিবার সন্ধ্যায় ঈদ উপলক্ষে নাসরিন তার বাবার বাড়ির উঠানে বাজি ফোটায়। এ নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নাসরিনের বাবার বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে শ্বশুর সামচু শেখের লোকজন। এসময় বাধা দেওয়ায় পিটিয়ে আহত করা হয় নাসরিন বেগম, তার ভাই লামিম শেখ, ইয়াসিন শেখ ও মা শরীফা বেগমকে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ করলেও মামলা দায়ের করেনি পুলিশ।

ভুক্তভোগী নাসরিন বেগম বলেন, আমার এক বছর বয়সী ছেলেকে মেরে ফেলার জন্য চেষ্টা চালাচ্ছে। এরজন্যই হামলা চালিয়েছে। কারণ আমার বাচ্চাটা না থাকলে তালাক দেওয়াতে সহজ হবে। আমার শ্বশুর-শাশুড়িসহ ওই বাড়ির লোকজন চায় না যে তামিমের সাথে সংসার করি। এর আগেও বাচ্চা পেটে থাকতে নষ্ট করতে বলেছিল। আমি এর কঠোর বিচার চাই।

অভিযুক্ত রিংকু বেগম বলেন, তাদের সব অভিযোগ মিথ্যা। তারা নিজেরাই ভাংচুর করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।

এ ব্যাপারে রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনা থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে মামলা দায়ের করা হবে।

পড়ুন:নেত্রকোনায় নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময়

দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন