মাদারীপুরে সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি জানান দোকানীরা।
এদিকে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আগুন লাগার বিষয় নিশ্চিত করেন।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) দিনগত রাত ১টার দিকে উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠের বাজার বাবুল শীরফ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি দল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস জানান, রাত ১টার দিকে মঠের বাজার বাবুল শীরফ মার্কেটের মুন্সি ডেকোরেটর একটি দোকান থেকে বৈদ্যুতিক সর্ট থেকে
আগুনের সূত্রপাত হয়েছে ধারনা করা হয়েছে। কিন্তু কিভাবে আগুন ধরেছে এ বিষয় কেউ বলতে পারে না।পরে বাজারের আসা এক ব্যক্তি আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার করতে স্হানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিস ও দোকানিদেরকে খবর দেন।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৮টি দোকান পুড়ে গেছে।
এদিকে মুদি পাইকারি বিক্রেতা মহিউদ্দিন মাতুব্বর বলেন,আমি রাত এগারোটা দিকে দোকান বন্ধ করে বাসায় গেলে ঘন্টা দুইয়ের পরে ফোন আসে আমাদের মার্কেটে আগুন লেগেছে। এতে আমার পাইকারি মুদি মালামলাসহ প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে ও এক কোটি টাকা মালামাল বিভিন্ন দোকানিদের কাছে বাকি ছিল সেই কাগজপত্র পুরে ছাই হয়েছে। আমার সারা জীবনের সম্পদ আগুনে পুড়ে শেষ হয়ে গেছে।
এদিকে ফার্মেসি দোকানী অনু বেপারী, হার্ডওয়ারক দোকানী সিরাজ মুন্সি, স্বর্নের দোকানী সনজয় মন্ডল,গ্যাস ব্যবসায়ি রবিউল আলম শিকদার, মোকলেছুর রহমান,মিঠুন মুন্সি, নুরুসহ বেশ কয়েকজন জানান,আগুনে পুরে আমাদের জীবন একেবারে নিঃস্ব করে দিয়েছে। ঋন করে এই দোকান দিয়ে ছিলাম। এখন কিভাবে ঋন দিবো আর কিভাবে সংসার চালাবো। সরকারের কাছে দাবি সে যেন আমাদেরকে সাহায্য সহযোগী করে।তাহলে আমরা পরিবার নিয়ে বেঁচে থাকতে পারবো।তা নাহলে ঋনের বোঝা নিয়ে মরে যেতে হবে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ফিল্ড কর্মকর্তা শেখ আহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিকে মার্কেটের মধ্যে গ্যাসের সিলিন্ডার থাকার কারনে আগুন তারাতাড়ি বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়ায়।এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণ এখনও সম্ভব হয়নি।
পড়ুন: রায়পুরা সংসদীয় আসন রাখতে মহাসড়কে বিক্ষোভ ও মানববন্ধন
দেখুন: গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর!
ইম/


