২৮/০২/২০২৬, ৫:০৪ পূর্বাহ্ণ
19.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৫:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুরে ১৮০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধার যোগ্যতা ভিত্তিতে মাত্র ১৮০ টাকার বিনিময়ে মাদারীপুরে জন চাকরি প্রার্থী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। রোববার (৩১ আগস্ট ) মৌখিক পরীক্ষা শেষে সন্ধ্যায় পুলিশে নবাগত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার নাঈমুল হাছান।

বিজ্ঞাপন

মাদারীপুর পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এ ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)/কনস্টেবল’ পদে মৌখিক পরীক্ষায় অংশ নেন ৩৩০জন পরীক্ষার্থী। এদের মধ্যে ভাইবায় উত্তীর্ণ হয়েছে ১৯ জন।পরে যাচাই-বাছাই তাদের মধ্যে থেকে ১৬জন উত্তীর্ণ হয়। আপেক্ষামান)
রয়েছে ৩জন। উত্তীর্ণদের ১৬জনই দিন মজুর ও অটো চালক বলে জানা গেছে।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান। এসময় গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলামসহ মাদারীপুর জেলার পুলিশের সকল কর্মকর্তাগণ।
নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন ও তাদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং সভায় পুলিশ সুপার নাঈমুল হাছান বলেন, ‘শারীরিক ও মেধার যোগ্যতার ভিত্তিতে আপনারা সকলে আজ এই জায়গায় এসেছেন। আপনারা সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এতে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ।’ এ সময় প্রতিক্রিয়া জানাতে কয়েকজন নবাগত পুলিশ সদস্য আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

উল্লেখ্য, মাদারীপুরে ৩৩০টি পুলিশ কনস্টেবল পদের বিপরীতে সাড়ে ৩ শতাধিক আবেদন জমা পড়ে বলে জানান নিয়োগ কমিটির সদস্যরা।

পড়ুন: রাজবাড়ী টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

দেখুন: সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে আরও ৭০ জনকে পুশ ইন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন