বিজ্ঞাপন

মাদারীপুর সদর হাসপাতাল ও প্রাণিসম্পদ অধিদপ্তরে হঠাৎ পরিদর্শনে এমপি জাহানদার আলী জাহান

মাদারীপুর সদর হাসপাতাল ও প্রাণিসম্পদ অধিদপ্তরে হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহানদার আলী জাহান। রোববার(৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি এসব সরকারি দপ্তর পরিদর্শন করে সেবার মান ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

প্রথমে তিনি জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে গিয়ে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন কি না তা তদারকি করেন। এ সময় তিনি দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরবর্তীতে তিনি মাদারীপুর সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে যান। সেখানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও রোগীদের সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন শরিফুল আবেদীন কমল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অখিল সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও বিএনপির বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে এমপি জাহানদার আলী জাহান বলেন, জনগণ যাতে সরকারি দপ্তর ও হাসপাতালে যথাযথ সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন- বিদ্যুতের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই : জ্বালানি মন্ত্রী

দেখুন- তেল পাম্পে এতো ভিড় কেন? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন