১১/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপু‌র হাসপাতাল চত্ত্বরসহ ৯‌টি স্থান প‌রিস্কার কর‌লো ‘বিডি ক্লিন’

স্বেচ্ছা‌সেবী সংগঠন ‘‌বি‌ডি ক্লিন’ এর নবম প্রতিষ্ঠাবা‌র্ষিকী উপল‌ক্ষ্যে মাদারীপুর সদর হাসপাতাল সড়ক ও চত্ত্বরসহ ৯‌টি গুরুত্বপূর্ণ স্থান প‌রিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত তাঁরা এ অভিযান চালায়।

সদর হাসপাতা‌লে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ক‌রেন সি‌ভিল সার্জন অ‌ফি‌সের আবা‌সিক চি‌কিৎসক এসএম খ‌লিলুজ্জামান। বিডি ক্লিন সদস্যদের শপথবাক্য পাঠ করান জেনারেল ও এন্ডো-ল্যাপারোস্কপিক সার্জন ডা. মোহাম্মাদ সোহেল-উজ্জামান। এসব কর্মসূ‌চি বাস্তবায়ন ক‌রেন বিডি ক্লিন মাদারীপু‌র জেলা সমন্বয়ক রা‌শেদুল ইসলাম ও সহ সমন্বয়ক সিফাত মাহমুদ। এসময় সদর হাসপাতাল সড়‌কে জ‌মে থাকা ২০ টন ময়লা অপসারণ করা হয়। প‌রে জেলা সম‌ন্বিত ভব‌নের সামনের ময়লা প‌রিস্কার ক‌রেন। এছাড়াও সদর, কাল‌কি‌নি ও শিবচর উপ‌জেলার মোট ৯‌টি স্থান প‌রিস্কার করা হয়।

এ সময় জেনারেল ও এন্ডো-ল্যাপারোস্কপিক সার্জন ডা. মোহাম্মাদ সোহেল-উজ্জামান বলেন, শহর আমাদের, দায়িত্বও আমাদের। যে শহরে আমরা বাস করি, সেটিকে পরিচ্ছন্ন রাখা নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। ময়লাযুক্ত স্থান, বিশেষ করে শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া মহাসড়ক‌টিও পরিষ্কার করতে দ্রুত উদ্যোগ নিতে হবে। এটা আমা‌দের সামা‌জিক ঋণ প‌রি‌শো‌ধের মাধ‌্যম।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে বিএনপির পার্টি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন