১০/০২/২০২৬, ১৩:৪৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুর-১ আসনে আ.লীগ নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থী, দলে ক্ষোভ

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারকে একটি নির্বাচনী উঠান বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি)সন্ধ্যায় শিবচর উপজেলার খানবাড়ি এলাকায় আয়োজিত ওই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ খানসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি এবং বৈঠকে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

বিশেষ করে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অস্বস্তি দেখা দিয়েছে। দলের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই মঞ্চে বিএনপি প্রার্থীর উপস্থিতি দলীয় আদর্শ ও দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।” তাদের দাবি, এতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং নির্বাচনী প্রচারণায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এদিকে বিএনপির এক নেতার নাম প্রকাশ্যে অনিচ্ছুক তিনি জানান, ধানের শীষ বিজয়ের লক্ষ্যে নৌকার কর্মীদের ভোট চেয়ে এবং তাদের সমর্থ্য চেয়ে তাদের নিয়ে মাঠে নেমেছেন। দীর্ঘ ১৭ বছর আমরা জুলুম নির্যাতন শিকার হয়েছি এই আওয়ামী লীগ দ্বারা। আজ আবার আওয়ামী লীগকে বুকে নিয়ে আমাদেরকে দূরে ঠেলে দিলেন। এই ১৭ বছর আন্দোলন যুদ্ধ করে কি পেলাম।

অন্যদিকে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে—নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণ বদলাতে কোনো ধরনের অঘোষিত বোঝাপড়া তৈরি হচ্ছে কি না, নাকি এটি কেবল সামাজিক বা ব্যক্তিগত সম্পর্কের বহিঃপ্রকাশ।

এ বিষয়ে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বা আওয়ামী লীগের সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী বলেন, আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে এই কাজগুলো করা হচ্ছে। ফ্যাসিস্টের দোসরা কখনোই দেশের ভালো চাইনি। তারা তো রাতের ভোটের লোক।প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এ বিষয়টা প্রশাসন ভালোই বলতে পারবে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এখন কে কার ভোট চাইবে এটা তাদের বিষয়। এখন আমাদের মূল লক্ষ্যই নির্বাচন।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন