২৪/০২/২০২৬, ১৪:৫৩ অপরাহ্ণ
32 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৪:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদারীপুর সদর হাসপাতালে নার্সের অবহেলায় ছয় মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ

মাদারীপুর সদর হাসপাতালে দায়িত্বরত এক নার্সের অবহেলায় মিহিরিকা মাঝি নামে ছয় মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত নার্স আনিকা দাস পলাতক রয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।এদিকে ঘটনার পর হাসপাতাল এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। শিশুটির মৃত্যু নিয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।


নিহত মিহিরিকা শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আনডামনি বাজার এলাকার মিন্টু মাঝির মেয়ে। সে তার মা নিহিরিকার সঙ্গে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পর্বত বাগান এলাকায় নানাবাড়িতে বসবাস করছিল।নিহত শিশুর মা প্রিয়া হালদার জানান, হঠাৎ করে পাতলা পায়খানায় আক্রান্ত হলে মিহিরিকাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি দেন। ভর্তি দেওয়ার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলেও বারবার নার্সকে ডাকা হলেও কেউ সাড়া দেননি। তারা অভিযোগ করেন, “নার্স আনিকা দাস আমাদের ডাকার পরও আসেননি। উল্টো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ঠিকমতো ওষুধও দেওয়া হয়নি।”এক পর্যায়ে চিকিৎসার অভাবে শিশুটির অবস্থার আরও অবনতি হলে ওয়ার্ডেই তার মৃত্যু হয় বলে দাবি করেন তারা। এ ঘটনায় দায়ী নার্সের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় এলাকাবাসী।


মাদারীপুর সদর হাসপতালের কর্তব্যরত নার্স আনিকা দাসের কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“এই বিষয়টি আমার কর্তৃপক্ষ দেখবে।”এর বাইরে তিনি আর কোনো মন্তব্য করতে রাজি হননি।মাদারীপুর সদর হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


এ বিষয়ে জানার জন্য মাদারীপুর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোঃ খলিলুজ্জামান হিমু মুঠো ফোনে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।


এ বিষয় মাদারীপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- জামালপুরে দুই তরুণীর সমকামী বিয়ের সিদ্ধান্তে চাঞ্চল্যের সৃষ্টি

দেখুন- ফরিদপুরে মুন্সিবাজারে ইউনাইটেড ফিলিং স্টেশনে দু/র্ধ/র্ষ ডা/কা/তি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন