25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২১:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত

বন্যা পরিস্থিতির কারণে একযোগে স্থগিত করা হয়েছে আগামীকাল ১০ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য তিনটি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড শুধুমাত্র একটি জেলার দুর্যোগ বিবেচনায় সীমিত পরিসরে পরীক্ষা স্থগিত করেছে।

তবে, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো দেশের সব কয়েকটি কেন্দ্রে একযোগে স্থগিত করতে হয়েছে। কারণ, এই দুটি বোর্ডে সারা দেশে এক প্রশ্নে একই সময় পরীক্ষা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

বুধবার (৯ জুলাই) রাতে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন জানান, ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ফলে কেবল মানবিক বিবেচনায় ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, আমাদের বোর্ডের পরীক্ষা সারা দেশে একই প্রশ্নে একযোগে নেওয়া হয়। তাই কোনো নির্দিষ্ট এলাকায় সমস্যা দেখা দিলে আংশিক পরীক্ষা গ্রহণের সুযোগ থাকে না। এ কারণেই সারা দেশে ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়েছি।

একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডও। বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর জানান, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষাগুলো একই প্রশ্নপত্রে দেশজুড়ে একযোগে নেওয়া হয়। দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু অঞ্চলে প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সারা দেশের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

তিন বোর্ডের এই সিদ্ধান্তে সারা দেশে লাখো পরীক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে, শুধুমাত্র ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।

বোর্ডগুলোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিয়মিত খোঁজ রাখার জন্য নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন