নরসিংদীর মাধবদীতে ছাত্র সমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বাদ জোহর বড় মসজিদ থেকে এ মিছিলটি শুরু হয়ে শহরের প্রাচ্যের ম্যানচেস্টার মোড় হয়ে শীতলাবাড়ি মোড়, বাসস্ট্যান্ড হয়ে পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
এ বিক্ষোভ মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শাকিল আহমেদ, মাহফুজ আলম, নাঈম ও মো. মারুফ হোসেন, এনসিপি নেতা ইঞ্জিনিয়ার মো. আশরাফুল আলম, গণতান্ত্রিক ছাত্র সংসদের মাহমুদুল হাসান রাকিবসহ বাংলাদেশ ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।
এ সময় তারা স্লোগানে স্লোগানে বলেন, “জায়গায় জায়গায় চাঁদা কেন? পাথর মেরে আমার ভাইকে মারলো কেন? চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইকে ফেরত দে। রশি লাগলে রশি নে, ধইড়া ধইড়া ফাঁসি দে।
পড়ুন: দিনাজপুরের খানসামায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর শতাধিক মোটরসাইকেল
দেখুন: “জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিনামূল্যে দেয় ৮শ রিং”
ইম/


