20.7 C
Dhaka
০৭/০৩/২০২৬, ৫:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মাধবদীতে আগুনে পুড়ল দুটি সুতার গুদামসহ এক দোকান

নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি সুতার গুদামসহ অপর একটি দোকান।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের কোতালিরচর এলাকার মাধবদী ফায়ার সার্ভিস কার্যালয় সংলগ্ন লুৎফর রহমান মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ রায়হান জানান, রাতে হঠাৎ মার্কেটটির সুতার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও একটি সুতার গুদামসহ অপর একটি ঝুটের দোকানে।

খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় রাত পৌণে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুতা ও ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন ব্লক দেওয়ায় মার্কেটের অন্যান্য দোকানে আগুন ছড়াতে পারেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা সম্ভব হয়নি। তদন্তের পর আগুনের উৎস কী ছিল ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

বিজ্ঞাপন

পড়ুন: নরসিংদী জিরো পয়েন্ট এলাকায় ট্রেনের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন