০১/০৩/২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাধবদীতে কবরস্থানে জমি দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে স্থানীয় কবরস্থানে জমি দান করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বিষয়টি আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে নিশ্চিত করেন মাধবদী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি বলের এর আগে দুপুরের দিকে কাঠালিয়া ইউনিয়নের ডৌকাদী ক্লাবঘর সংলগ্ন গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের মধ্যে কুলসুম বেগম (৪০), সিরাজুল ইসলাম (৪৫) ও শাহীন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুন্নী আক্তার ও (৩৫), আব্দুস সাত্তার (৪০), খোকন মিয়াকে (৩৫) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে টেঁটাবিদ্ধ হয়েছেন কুলসুম, মুন্নী ও সাত্তার।

আহতদের স্বজনরা জানান, ডৌকাদী পাড়ায় সামাজিক কবরস্থানে এক শতাংশ জায়গা দান করা নিয়ে শাহীন ও মোখলেছের পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি।

বিজ্ঞাপন


শনিবার এ নিয়ে ফের সালিশে বসলে কবরস্থানের পাশে শাহীনের পরিবারের এক শতাংশ জায়গা দিয়ে দিলে মোখলেছের পরিবারের পক্ষ থেকে শাহীনের পরিবারকে তাদের বাড়ির পাশে এক শতাংশ জায়গা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মোখলেছের পরিবার প্রত্যাখান করলে সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুই পক্ষের লোকজনই আহত হয়েছে। আমরা দুপক্ষেরই এজার নথীভুক্ত করবো। ইতিমধ্যে একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পড়ুন : নরসিংদীতে ৩ সন্তানের জননীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন