০১/০৩/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২১:১৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাধবদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা রেঞ্জের ডিআইজি

নরসিংদীর মাধবদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ, পূজা উদযাপন ফ্রন্টসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পূজা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ডিআইজি রেজাউল করিম মল্লিক।

ডিআইজি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যও মোতায়েন থাকবে। তিনি আশা প্রকাশ করেন, সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে উৎসাহ-উদ্দীপনার সাথে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হবে।

এ সময় সদ্য যোগদানকৃত নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদী পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম), নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মাখন দাস সহ পূজা উদযাপন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : মাধবদীতে ‘হৃদয়ে বাংলাদেশ’-এর মানবিক সহায়তা প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন