নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে সোনার বাংলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল পৌনে ৭টায় লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার উপড়ে চেষ্টা চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী বাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রায়হান।
এ অগ্নিকাণ্ডকে ঘিরে সকাল ১০টার দিকে ফুঁসে উঠেন ব্যবসায়ীরা, এসময় স্কুল সুপার মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা দাবি করেন, মাধবদী বাজারের সকল ব্যবসায়ী আজ অগ্নিঝুকিতে রয়েছেন। এর কারণ হিসেবে তারা মার্কেট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, ফুটপাত দখল করে স্থাপনা বসানো এবং নিরাপত্তাহীনতাকে দায়ী করেন। তাদের মতে, এসব কারণে আগুন লাগার মতো ঘটনা ঘটলে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
প্রত্যক্ষদর্শী জামাল হোসেন বলেন, সোনার বাংলা মার্কেটের জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন বাটা ও অন্যান্য বিদেশি জুতার শোরুম থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। পরে তিনি স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। মাধবদী ও নরসিংদী ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
মাধবদী বাজার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রায়হান জানান, সোনার বাংলা সমবায় সমিতি লিমিটেড মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় জুতা, ইলেকট্রনিক্স ও মুদিসহ ছয়টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় শতাধিক দোকান রক্ষা পেয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে পরে।
এদিকে, সোনার বাংলা সমবায় সমিতির ম্যানেজার আসলাম উদ্দিন বলেন, তিনি সকাল সাড়ে ৬টার দিকে মার্কেটের একটি বৈদ্যুতিক তারে আগুন দেখতে পান। এসময় পরিষ্কারকর্মীরা ভয়ে সরে যায়। তিনি বলেন, “আমরা নিরুপায় হয়ে দেখছিলাম, মুহূর্তের মধ্যে বাটার দোকানে আগুন লেগে সম্পূর্ণ দাহ্য হয়ে যায়।
পড়ুন: মুজিবনগরে বসতবাড়ির পিছন থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার, আটক ১
দেখুন: জাতীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুত সেনাবাহিনী
ইম/


