হবিগঞ্জের মাধবপুরে মানসুরা হত্যার অভিযোগে আসামীদের দ্রুত গ্রেফতার ও মামলা রেকর্ড করার দাবীতে মহাসড়ক আবরোধ করেছে এলাকাবাসী।
আজ বুধবার সকালে উপজেলার বাটি সুন্দরপুর গ্রামের পুরুষ, মহিলাসহ শত শত গ্রামবাসি ব্যানার নিয়ে ঢাকা সিলেট মহাসড়ক আবরোধ করে দিয়েছিল। পরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, মাধবপুর থানা পুলিশ ও শাহজিবাজার সেনা ক্যাম্পের সদস্যেরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত মানসুরার চাচা ফেরদৌস মিয়া বলেন, ৩ দিন হয়ে গেল। প্রশাসন কোন কাউকে গ্রেফতার করতে পারছে না, তাছাড়া আমাদের মামলাও রেকর্ড করছে না। যে করনে আমরা জনগন নিয়ে সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। আমরা ন্যায় বিচার না পাইলে পুরো ইউনিয়নবাসী নিয়ে আবার আন্দোলন করবো।
মাধবপুর উপজেলায় নিজ ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মনছুরা (২০) নামে এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উল্লেখ্য যে, গত (২৮ ডিসেম্বর) রোববার সকালে উপজেলার শাহপুর গ্রামের স্বামীর ঘরের তীরের সঙ্গে ফাঁস লাগানো মানসুরার মৃত দেহ উদ্ধার করে। নিহত মনছুরা শাহপুর গ্রামের মো. আলামিন মিয়ার স্ত্রী।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছিল। কেউ এ পর্যন্ত মামলা করতে থানায় আসেনি। সঠিক ঘটনায় মামলা করলে আমরা অবশ্যই রেকর্ড করবো। ময়নাতদন্ত ও অনুসন্ধানে জানা যাবে প্রকৃত ঘটনা।


