০১/০৩/২০২৬, ১৯:৪১ অপরাহ্ণ
29 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৯:৪১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: আবারও ইমাম জোবায়েরের পাশে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি

মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকারের অনন্য নজির স্থাপন করে আবারও অসহায় ইমাম জোবায়ের হোসেনের পাশে দাঁড়িয়েছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

বিজ্ঞাপন

গত বছর জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের সাজালেরচর এলাকার মৃত সাইদ মোল্লার ছেলে হাফেজ জোবায়ের হোসেনকে নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি-তে “এত অল্প টাকায় কিভাবে সংসার চলে ইমাম মুয়াজ্জিনদের” শিরোনামে একটি হৃদয়স্পর্শী প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি নজরে আসে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির। পরবর্তীতে সংস্থাটি তার পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান করে।

ওই সহায়তার ধারাবাহিকতায় আজ রবিবার বিকেলে সংস্থাটির জামালপুর প্রধান কার্যালয়ে ইমাম জোবায়ের হোসেনকে পুনরায় আর্থিক অনুদান প্রদান করা হয়। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ সহায়তার অর্থ তার হাতে তুলে দেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত ও নিম্নআয়ের ধর্মীয় নেতাদের জীবনমান উন্নয়নে তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। ইমাম ও মুয়াজ্জিনদের মতো নীরব সেবাদানকারীদের পাশে দাঁড়ানোকে তারা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে বিবেচনা করেন।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ছোটনের ঐকান্তিক প্রচেষ্টায় সংস্থাটি শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছে।

মানবিক সহায়তার এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে সংস্থাটি। পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সুধীমহল।

পড়ুন- আজও মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা

দেখুন- ইরানে মার্কিন-ইসরায়েল হা/ম/লা/য় নি/হ/ত দুই শতাধিক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন