26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১১:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প : সেবা নিলেন সাড়ে চার হাজারের বেশি মানুষ

কুমিল্লা নগরীর ৬ নম্বর ওয়ার্ডের হারুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানবিক কুমিল্লার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।

শনিবার (১৯ জুলাই) আয়োজিত এ কর্মসূচিতে সাড়ে চার হাজারের বেশি মানুষ চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পান। বিনামূল্যে বিতরণ করা হয় প্রয়োজনীয় ওষুধ।

ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারি আবু। তিনি বলেন, “চিকিৎসা খরচ অনেকের নাগালের বাইরে চলে গেছে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে আমরা ধারাবাহিকভাবে মেডিকেল ক্যাম্প চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে ১০টি ওয়ার্ডে এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আমরা সব ওয়ার্ডেই ফলোআপ চালুর পরিকল্পনা নিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, সাবেক যুগ্ম আহ্বায়ক বিপি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এসএম রহমান, মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেল, সদস্য সচিব রোমান হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজসহ দলীয় নেতৃবৃন্দ।

চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, সাধারণ সম্পাদক ডা. সফিকুর রহমান, ডা. রাসেল আহমেদ চৌধুরী, ডা. আফতাব উদ্দিন, ডা. প্রিয়ম চক্রবর্তী, ডা. মোস্তাফিজ জিতু, ডা. মুকিত এবং ডা. তুহিন।

আয়োজকরা জানান, নগরীর ২৭টি ওয়ার্ডে এমন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং যেসব রোগীর ফলোআপ চিকিৎসা প্রয়োজন হবে, তাদের জন্যও ব্যবস্থা রাখা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লার মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা অনিয়মে ৭ ফার্মেসিকে জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন