বিজ্ঞাপন

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসলে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলার কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে ১৮ বছর বয়সী চাচাতো ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজারের পুরাতন ট্রলার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা এবং তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোসল করতে নেমে হঠাৎ করে দুইজনই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে প্রায় ৩০ মিনিট পর ছেলেটিকে এবং ৪৫ মিনিট পর মেয়েটিকে পানির নিচ থেকে তুলে আনে।

গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরবর্তীতে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

পড়ুন- ‘জুলাইযোদ্ধাদের সর্বসম্মতভাবে দায়মুক্তি দেওয়া হবে’

দেখুন- ‘‘মিডিয়ার কারো সাথে আমার প্রেম হবে না”| কেয়া পায়েল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন