০১/০৩/২০২৬, ১৫:৩৫ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৫:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মানুষকে ভালো স্বাস্থ্যসেবা দিতে আমরা সজাগ থাকবো: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষ যেন ভালো স্বাস্থ্য সেবা পায় সে বিষয়ে আমরা সব সময় সজাগ থাকবো।

বিজ্ঞাপন

রবিবার (১ মার্চ) সকালে নিজ নির্বাচনী এলাকায় ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার চেষ্টা করা হবে। আমাদের সীমিত সম্পদ ব্যবহার করে ভালো স্বাস্থ্যসেবা ও প্রয়োজন মিটাতে হবে।

মন্ত্রী বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখা, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে যা যা প্রয়োজন, তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ চাহিদাপত্র পাঠালে তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। রোগী ও স্বজনদের চলাচল সহজ করতে একটি লিফট স্থাপনের বিষয়েও জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

পড়ুন- সিআইএ গোপন স্থান শনাক্ত করে, ইসরায়েল হামলা চালায়

দেখুন- অপারেশন এপিক ফিউরির ভিডিও প্রকাশ করলো মার্কিন বাহিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন