১০/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর”: শাহ্ ওয়ারেছ আলী মামুন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাতে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শরিফপুর বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর।

এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : হলফনামায় তথ্য না থাকায় জামালপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন