বিজ্ঞাপন

নতুন মামলায় গ্রেপ্তার সালমান-মামুন-শম্ভু

আশুলিয়া থানার পৃথক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে হাজির করা হয়। এ দিন মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর মধ্যে এক মামলায় সালমান ও মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানার আরেক মামলায় শম্ভুকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে সালমান এফ রহমান তার আইনজীবীর কাছে জানতে চান, কোন মামলা? তাকে আইনজীবী জানান, আশুলিয়া থানার। তখন সালমান এফ রহমান জানতে চান, শ্যোন অ্যারেস্ট? আইনজীবী বলেন, হ্যাঁ। এরপর আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। এরপর গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

পড়ুন:সাবেক মন্ত্রী কামরুল ইসলাম দুদকের করা মামলায় গ্রেপ্তার

দেখুন: ড. ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন