২৬/০২/২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

বিস্ফোরক মামলায় নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) রাতে উপজেলার ভান্ডারপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২৪ সালের ৪ নভেম্বর উপজেলার গোবরচাঁপা হাট নামক স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুল ফটকের সামনে দুটো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্ধার করেছিল থানা পুলিশ। ঘটনার পরের দিন বেলাল হোসেন সৌখিন নামে বিএনপির এক নেতা বাদী হয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করেন। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এজাহার নামীয় ৪০ জন নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৮০-১০০ জনকে আসামী করা হয়। সেই মামলায় উপজেলা তাকে গ্রেফতার করা হয়।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতান আবু খালেদ বুলু বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামী ছিলেন।

সোমবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতা হয়। আজকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

পড়ুন: বিডিআর বিদ্রোহের বিস্ফোরক ২৩৯ জনের জামিন শুনানি শেষ

দেখুন: বিডিআর হত্যাকাণ্ড: বিস্ফোরক আসামিদের জামিন আদেশের তারিখ নির্ধারণ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন