২৪/০২/২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ
20.8 C
Dhaka
২৪/০২/২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন।

বিজ্ঞাপন

ড. ইউনূসের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা আপিলে রায় ঘোষণা করে সর্বোচ্চ আদালত বলেন, এ মামলা দায়েরের প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল। আদালত আরও মন্তব্য করেন, প্রধান উপদেষ্টা হওয়ার পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে মামলাটি তড়িঘড়ি করে প্রত্যাহার করে নেয়া উচিত হয়নি।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, ১১ আগস্ট ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি দুদক নিজ উদ্যোগে প্রত্যাহার করে নেয়। ইউনূসের আইনজীবীদের দাবি, এটি ছিল রাজনৈতিক হয়রানিমূলক মামলা।

ড. ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এ মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন, তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ড. মুহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি।

পড়ুন: তিন হত্যা মামলায় দীপু মনি ও কামরুলসহ ৬ জন গাজীপুর আদালতে

দেখুন: প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের ৫৮১৮ মামলা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন