১১/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মামলা থেকে বাঁচাতে ছাত্রলীগ নেতাকে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন

ঢাকার পল্টন থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামী পটুয়াখালীর কলাপাড়া ছাত্রলীগের যুগ্ম সম্পাদককে মামলা থেকে বাঁচাতে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে প্রত্যয়ন পত্র দেয়ায় একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি’র জ্যেষ্ঠ কয়েক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি’র সম্পাদক বলছেন ভুলবশত ছাত্রলীগ নেতার নাম আসায় প্রত্যয়ন প্রত্যাহার করে নেয়া হয়েছে ।

বিজ্ঞাপন

জানা যায়, ৫ আগষ্টের পর ঢাকার একাধিক থানায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ রাজনীতি নিষিদ্ধ হওয়া আওয়ামীলীগের হেভিওয়েট নেতাদের সাথে বিভিন্ন ভাবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শতাধিক মানুষকে আসামী করা হয়েছে। আসামী তালিকায় আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীদের নাম। এই মামলায় অনেক বিএনপি কর্মীদের নাম থাকায় স্থানীয় বিএনপি’র নেতারা এটি ঠিক হয়নি বললেও কেউ কেউ এ নিয়ে আদালতে বাদীকে দিয়ে এফিডএফিট কিংবা বিএনপি’র প্যাডে বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে সুপারিশ করে মামলা থেকে অব্যাহতি পেতে আর্থিক ভাবে লাভবান হয়েছেন বলে অভিযোগ করেছে অনেক।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৩ ঢাকা পল্টন এলাকায় হত্যা চেষ্টার ঘটনা দেখিয়ে ৮মে ২০২৫ পল্টন থানায় একটি মামলা দায়ের করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের মো. বেল্লাল। মামলায় শেখ হাসিনার সাথে ১২৩ জন আসামীর মধ্যে ১১৯ নম্বরে নাম রয়েছে উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো. গোলাম রাব্বি খানের। মামলা দায়েরের পর এ থেকে ৮ জনকে অব্যাহতি দিতে ১২ জুন ২০২৫ চম্পাপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সম্পাদক সক্রিয় বিএনপি কর্মী হিসেবে তাদের সুপারিশ করেন। যে তালিকার ৫ নম্বর ক্রমিকে রয়েছে রাব্বি। তালিকাটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে মামলার বাদী বেলাল হোসেন বলেন, যাদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তারা সকলেই আওয়ামী লীগের লোক, বিএনপির কিছু লোক এদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে বিএনপি বলে চালিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছেন। এটা দুঃখজনক।

চম্পাপুর ইউনিয়ন বিএনপি’র সম্পাদক মো. মিলন মুন্সী বলেন, ’আমি ও সভাপতি বিএনপি’র দূর্দিনের কর্মী। ৫ তারিখের পর নেতা হয়েছি এমন নয়। রাব্বি খানের নাম বিএনপি’র সক্রিয় কর্মী হিসেবে সুপারিশ তালিকায় ভুলবশত: এসেছে, যা প্রত্যাহার করা হয়েছে।’

উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার বলেন, ’ছাত্রলীগ নেতা রাব্বি খানের নাম যুক্ত সুপারিশ তালিকাটি জাল জালিয়াতি ভাবে সৃষ্টি করা হয়েছে। ইউনিয়ন বিএনপি থেকে কোন সুপারিশ তালিকা যাবে না, যাবে উপজেলা থেকে।’

হাজী হুমায়ুন আরও বলেন, ’ঢাকার পল্টন থানার ওই মামলায় বিএনপি’র পদ পদবী ধারী ৪ নেতা সহ উপজেলার অনেক নিরীহ মানুষকে শেখ হাসিনার সাথে আসামী করা হয়েছে, যা সঠিক হয়নি। বাদীকে জিজ্ঞেস করেছি, বাদী বলেছে সে এ বিষয়ে জানে না।’

এনএ/

দেখুন: প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের ৫৮১৮ মামলা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন