বিজ্ঞাপন

মায়ের মৃত্যুর খবরে প্রাণ হারালেন ছেলে

চুয়াডাঙ্গায় ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। অসুস্থ মাকে হাসপাতালে দেখতে আসেন ছেলে সাইফুল ইসলাম। এরপর মায়ের জন্য ওষুধ কিনে দেওয়ার পর শোনেন মায়ের মৃত্যু হয়েছে। মায়ের এমন আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে মুহূর্তেই স্ট্রোক করে মারা যান তিনি।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যার আগ মুহূর্তে এ বিরল শোকাবহ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৪০) পৌর এলাকার বাগানপাড়ার মৃত আলাউদ্দিন ও চায়না খাতুনের কনিষ্ঠ পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে চায়না খাতুন (৬৩) হঠাৎ প্রেসার বেড়ে অসুস্থ হয়ে নিজ বাড়ির সামনে পড়ে যান এবং মাথায় আঘাত পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সংবাদ পেয়ে ছেলে সাইফুলও হাসপাতালে পৌঁছান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওয়ার্ডে স্থানান্তর করেন। মায়ের জন্য ওষুধ কিনে এসে নিচে নামার পরই সাইফুল মায়ের মৃত্যুর খবর পান। শোক সইতে না পেরে তিনি স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

এদিকে মা-ছেলের মৃত্যুর ঘটনায় বাগানপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ইসরাত জেরিন জেসিকা বলেন, “মায়ের মৃত্যুর খবর শোনার পর ছেলে সাইফুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু সত্যিই বিরল ঘটনা। এ ঘটনায় পুরো হাসপাতালেই শোক নেমে এসেছে।”

বিজ্ঞাপন

পড়ুন:চুয়াডাঙ্গায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন