বিজ্ঞাপন

মায়ের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারায় নিজ বসতঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে নুরতাজ আক্তার (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নুরতাজ আক্তার উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রামের গুরা মিয়া সওদাগরের বাড়ির বাসিন্দা আজাদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোবাইল ফোন মেরামত করে না দেওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে সে এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা কেউ ঘরে ছিলেন না বলে জানান তারা।

নিহতের মা শাহনাজ বেগম জানান, সকালে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া তুলতে বাইরে যান। যাওয়ার আগে মেয়েকে কিছু টাকা দিয়ে ছোট ভাই-বোনদের জন্য প্রয়োজনীয় জিনিস কিনে দিতে বলেন। পরে ছোট বোনেরা বাড়িতে ফিরে নুরতাজকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।।

মেয়ের মৃত্যুর ঘটনায় শোকে ভেঙে পড়ে শাহনাজ বেগম বলেন, “এই মেয়েই ছিল আমার সবকিছু। মেয়ে নেই মানে আমিও নেই। তাকে ছাড়া আমি কীভাবে বাঁচব?”

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাগেরহাটে মাছ চুরির অভিযোগে চোখ উপড়ে ফেলে পাশবিক নির্যাতন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন