বিজ্ঞাপন

মারা গেছেন হলিউড তারকা চাক নরিস

হলিউডের কিংবদন্তি অ্যাকশন তারকা চাক নরিস আর নেই। শুক্রবার ৮৬ বছর বয়সে তিনি মারা গেছেন বলে তার পরিবার জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

পরিবারের বিবৃতিতে বলা হয়, “আমাদের হৃদয় ভেঙে গেছে, তবে তার জীবনের জন্য আমরা কৃতজ্ঞ। ভক্তদের ভালোবাসা তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল—তাদের তিনি শুধু ভক্ত নয়, বন্ধু মনে করতেন।”

১৯৪০ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা-এ জন্মগ্রহণ করেন চাক নরিস। অভিনয়, মার্শাল আর্ট দক্ষতা এবং দৃঢ় ব্যক্তিত্বের সমন্বয়ে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। বিশেষ করে টিভি সিরিজ ওয়াকার, টেক্সাস রেঞ্জার-এ তাঁর চরিত্র তাকে ঘরে ঘরে পরিচিত করে তোলে।

১৯৮০-এর দশকে ‘মিসিং ইন অ্যাকশন’সহ একাধিক অ্যাকশন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি হলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। অভিনয়ের আগে মার্শাল আর্টে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবেও পরিচিত ছিলেন তিনি এবং একাধিক ব্ল্যাক বেল্টধারী এই তারকা তার শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন।

চাক নরিস শুধু সিনেমা নয়, ইন্টারনেট সংস্কৃতিতেও ছিলেন জনপ্রিয়। তাঁর নামকে ঘিরে তৈরি হওয়া ‘চাক নরিস ফ্যাক্টস’ মিম তাঁকে নতুন প্রজন্মের কাছেও বিশেষভাবে পরিচিত করে তোলে, যেখানে তাকে প্রায় ‘অপরাজেয়’ চরিত্র হিসেবে উপস্থাপন করা হতো।

তার মৃত্যুতে বিশ্বজুড়ে ভক্ত ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন- ৬ লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়া ময়দান

দেখুন- ঈশ্বরদীতে শেষ মূহুর্তে মাংসের দোকানে ক্রেতাদের ভীড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন