বিজ্ঞাপন

মার্কিন বাহিনীর বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ৩১ হামলার দাবি ইরাকি গোষ্ঠীর

ইসলামিক রেজিস্ট্যান্স অব ইরাক নামে একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় ইরাক ও আশপাশের অঞ্চলের বিভিন্ন স্থানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তারা ৩১টি হামলা চালিয়েছে। আলজাজিরার খবর জানায়, ইরানপন্থি এই মিলিশিয়া গোষ্ঠীটি বলেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি হামলা চালিয়েছে, যার ফলে মার্কিন সেনাদের মধ্যে কয়েকজন নিহত ও অনেকেই আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পেন্টাগনের তথ্য অনুযায়ী, কুয়েতে ইরানের একটি হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া সৌদি আরবে ইরানের আরেকটি হামলায় আহত হয়ে আরও একজন মার্কিন সেনার মৃত্যু হয়েছে।

এদিকে ইরানের সঙ্গে চলমান ১০ দিনের যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৫০ জন মার্কিন সেনা আহত হওয়ার খবর দিয়েছে রয়টার্স। এ বিষয়ে অবগত দুই ব্যক্তির সূত্রে এ তথ্য জানিয়েছে তারা। রয়টার্সের প্রতিবেদনটি প্রকাশের আগে পেন্টাগন শুধু জানিয়েছিল, আটজন মার্কিন সেনা গুরুতরভাবে আহত হয়েছেন। পরে প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তারা স্বীকার করে, আহতের সংখ্যা আনুমানিক ১৪০ জন এবং তাদের অধিকাংশের আঘাত সামান্য।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বলেন, ‘অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে টানা ১০ দিনের হামলায় প্রায় ১৪০ মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০৮ জন এরই মধ্যে আবার কাজে ফিরে গেছেন। গুরুতর আহত আটজন সেনা সদস্য সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা পাচ্ছেন।’

আহতদের আঘাতের ধরন কী, এবং এর মধ্যে বিস্ফোরণের অভিঘাতে হওয়া ট্রমাটিক ব্রেইন ইনজুরি রয়েছে কি না—তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। বিস্ফোরণের পর এ ধরনের মস্তিষ্কের আঘাত সাধারণত দেখা যায়।

২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে ইরান। পাশাপাশি আরব উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত কূটনৈতিক মিশন, হোটেল ও বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে, ধ্বংস করা হয়েছে জ্বালানি অবকাঠামো।

পেন্টাগনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। কারণ, মার্কিন বাহিনী ইরানের অস্ত্রভান্ডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে।

সাংবাদিকরা মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের কাছে জানতে চান, যুদ্ধ পরিকল্পনা করার সময় যেমন ধারণা করেছিল, ইরান কি তার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কি না?

জবাবে কেইন বলেন, ‘যুদ্ধ প্রত্যাশার চেয়ে কঠিন হয়নি। তারা লড়াই করছে, এ বিষয়টি আমি স্বীকার করি এবং সম্মান করি। কিন্তু আমরা যেমনটা ভেবেছিলাম, তার চেয়ে তারা বেশি শক্তিশালী প্রতিপক্ষ—এমনটা আমি মনে করি না।’

পড়ুন: ভোট কারচুপির অভিযোগ: হাইকোর্টে মামলা করলেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন