১০/০২/২০২৬, ২০:৩৫ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মার্চ ফর প্যালেস্টাইনে গাজায় গণহত্যার প্রতিবাদ জানালো হাজারও মৌলভীবাজারবাসী

মার্চ ফর প্যালেস্টাইনে ফিলিস্তিনের জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজারের সর্বস্থরের হাজারও ছাত্র-জনতা।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব চও্বরে বিশ্ব মুসলিমের আহ্বানে সাড়া দিয়ে সর্বস্থরের ছাত্র-জনতার ব্যানারে এ প্রতিবাদ জানানো হয়।

এসময় শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, জেলা মুসলিম উম্মা, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারও সাধারণ মানুষ রাস্তায় নেমে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরাইলী হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বিজ্ঞাপন


নানা প্লেকার্ড হাতে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাব চও্বরে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইহুদি পন্য বয়কটের ডাক দেন এবং ব্যবসায়ী ও মুদি দোকানদারদের ইহুদি পণ্য বিক্রি না করার আহবান জানান, এসময় তারা গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের পক্ষপাতের সমালোচনা করেন।

পড়ুন : সংকটের মুখে মৌলভীবাজারের পর্যটন খাত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন