ঈদুল আযহা বা কোরবানির ঈদ উপলক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। প্রতিবারের মতো ক্যাম্পেইনের এই সিজনেও মার্সেল পণ্যের গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। এই ঈদে মার্সেল পণ্য কিনে ক্রেতারা পাচ্ছেন ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাকসহ লক্ষ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। চলতি বছরের ঈদুল আযহা পর্যন্ত দেশজুড়ে মার্সেল পণ্য ক্রয়ে এসব সুবিধা পাবেন ক্রেতারা।
সম্প্রতি রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিজন-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। সেসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ, মার্সেলের হেড অব বিজনেস হোসেন মো. রুহিন সাব্বির প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, বিক্রয়োত্তর সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’ গড়ে তোলার উদ্দেশ্যে এ উদ্যোগ। ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ চলাকালীন ক্রেতারা দেশজুড়ে মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কেনার পর ক্রেতার নাম, মোবাইল নাম্বার ও সংশ্লিষ্ট পণ্যের বার কোড ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে মার্সেলের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতাদের ১০ লাখ টাকা, আকর্ষণীয় অঙ্কের ক্যাশব্যাক বা নিশ্চিত উপহার পাওয়ার তথ্য জানিয়ে দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট মার্সেল শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদেরকে সেসব উপহার বুঝিয়ে দিচ্ছেন।
পড়ুন : আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ


